দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামায় চুয়াডাঙ্গা জেলার সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার এই তিন দিন মাধ্যমিক বন্ধ থাকবে। এ ছাড়া তাপমাত্র ১০ ডিগ্রির ওপরে না গেলে সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে বলে জানিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।
এদিকে মঙ্গলবার সকাল ছয়টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।
এর আগে সোমবার তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস থাকায় জেলার সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। তবে খোলা ছিল মাধ্যমিক বিদ্যালয়। তীব্র শীতের কারণে আজ (মঙ্গলবার) থেকে মাধ্যমিক বিদ্যালয় ৩ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়। এ ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা জেলার সকল প্রাথমিক বিদ্যালয় সোমবার থেকে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।
এফএইচ