দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিঙ্গাপুর যাচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার (২৩ জানুয়ারি) নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য দেশটিতে যাচ্ছেন তিনি।
সোমবার (২২ জানুয়ারি) রাতে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, মঙ্গলবার সকালে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবেন ওবায়দুল কাদের। চিকিৎসা শেষে আগামী ২৫ জানুয়ারি তার দেশে ফেরার কথা রয়েছে।
ওবায়দুল কাদেরের হার্টে তিনটি ব্লক ধরা পড়ে ২০১৯ সালের মার্চে। তখন তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন। সেখানে তার বাইপাস সার্জারি করা হয়। এরপর থেকে নিয়মিত সিঙ্গাপুরে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করাতে হয় আওয়ামী লীগের এই জ্যেষ্ঠ নেতাকে।
এফএইচ