দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুর জেলা যুবলীগের সহ-সম্পাদক শহিদুল ইসলাম মনাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় শনিবার (২০ জানুয়ারি) বিকেল ৪টার দিকে তার নিজ বাড়ী জেলা সদরের দক্ষিণ থানতলী এলাকায় সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার সুষ্ঠু তদন্তের জন্যে বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন। এসময় কেন্দ্রীয় যুবলীগের কার্যকরী সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের ছেলে আসিবুর রহমান খান দোষীদের শান্তির দাবি জানান।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানান, শুক্রবার রাত ১০টার দিকে শহিদুল ইসলাম মনা তার ব্যক্তিগত মোটরসাইলযোগে তার ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে বাড়ীতে আসছিলেন। এসময় জেলা জজ কোর্ট ও পুলিশ সুপারের কার্যালয়ের মাঝামাঝি আসলে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা মনাকে উদ্দেশ্যে করে এলোপাথাড়ি কুপিয়ে মারাত্মক জখন করে। পরে তার ডাক-চিৎকারে কিছু লোক এগিয়ে এসে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। এতে তার পায়ে, গলায় মারাত্মকভাবে জখম হয়। এ ঘটনায় মাদারীপুর সদর মডেল থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। তবে মামলায় কাদের আসামি করা হয়েছে, তাদের বিষয় কিছু বলা হয়নি।
বিচারের দাবীতে সংবাদ সম্মেলন শহিদুল ইসলাম মনাকে হত্যার উদ্দেশ্যে জখনের দায়ীদের বিচারের দাবি করেছেন সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের ছেলে ও কেন্দ্রীয় যুবলীগের কার্যকারী সদস্য আসিবুর রহমান খান। এসময় জেলা ও উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
এফএইচ