দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোরের চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি বেসরকারি ক্লিনিক বন্ধ ঘোষণা করা হয়েছে।
বন্ধ করা ক্লিনিক দুটি হলো নোভা এইড ও মধুমতি প্রাইভেট হাসপাতাল। এছাড়া নানা অভিযোগে পল্লবী ক্লিনিক, মায়ের দোয়া প্রাইভেট হাসপাতাল, নোভা এইড ও মধুমতি প্রাইভেট হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২০ জানুয়ারি) চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের এসব বেরসকারি হাসপাতালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বন্ধ ও জরিমানা করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছা. লুৎফুন্নাহার লাকি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আল ইমরান, স্যানিটারি ইন্সপেক্টর নিয়ামত আলীসহ আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা বলেন, অভিযানে দুটি বেসরকারি হাসপাতাল বন্ধ এবং চারটির কর্তৃপক্ষের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জেবি