দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চাউলের আড়তে অভিযান চালিয়ে দুই চাউল ব্যবসায়ীকে জরিমানা করেছে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে ফেনী শহরের বড় বাজারে জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. বদরুদ্দোজা এ জরিমানা করেন।
জানা গেছে, বড় বাজারের ইসলামপুর রোডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায়। এ সময় মেসার্স ওহাব ট্রেডিং আড়তে গিয়ে দেখা যায় ক্রয় বাউচারের সঙ্গে বিক্রয় রশিদের মিল নেই। এ ছাড়াও খুচরা বিক্রয় রশিদ দেখাতে না পারায় প্রতিষ্ঠানের ম্যানেজারকে পাঁচ হাজার টাকা ও চাউল বাজারের কাজি ওহিদের রহমান চাউল দোকানে গিয়ে মূল্য তালিকা হালনাগাদ না থাকায় প্রতিষ্ঠানটির মালিককে চার হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে জেলা কৃষি বিপণন কর্মকতা হারুন উর রশীদ জেলা পুলিশের একটি টিম অভিযানে সহায়তা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বদরুদ্দোজা জানান, সারাদেশে চাউলের বাজারে দাম বৃদ্ধি হওয়ার খবর পেয়ে জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক বাজার মনিটরিং করতে বের হয়ে কিছু কিছু আড়তে ক্রয়, বিক্রয় পাকা বাউচারে গরমিল থাকায় দুটি প্রতিষ্ঠানকে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় বেশ কয়েকটি আড়তদারকে সর্তক করা হয়েছে। তিনি বলেন, ভোক্তা অধিকার রক্ষায় ও বাজার নিয়ন্ত্রণ রাখতে জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জেবি