দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর সুবর্ণচরে এক গৃহবধূকে হত্যার পর মরদেহ খালে ফেলে গেছে দুর্বৃত্তরা। তবে পুলিশ ও নিহতের স্বজনেরা তাৎক্ষণিক হত্যাকাণ্ডের কোনো কারণ জানাতে পারেনি।
নিহত বিবি হালিমা বেগম (৪৭) উপজেলার চরজব্বর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের চর পানা উল্যাহ গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী। তিনি ৫ সন্তানের জননী।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার চর পানা উল্যাহ গ্রামের মালেক খাল থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত নারী একাই স্বামীর বাড়িতে থাকত। কয়েক বছর যাবত তার সঙ্গে স্বামীর সম্পর্ক ভালো যাচ্ছিল না।
তার ৫ সন্তানের কেউই তার সঙ্গে সবসময় থাকত না। তারা সপ্তাহে একবার আসতে। তিনি প্রায় একাই ঘরে থাকতেন। গতকাল তিনি জেলা শহর মাইজদী থেকে সন্ধ্যার দিকে নিজ বাড়িতে আসে। প্রতিদিনের মতো যথারীতি রাতে নিজের ঘরে ঘুমিয়ে পড়ে। সকাল আটটার দিকে স্থানীয় লোকজন তার দুই পা বাঁধা মরদেহ বাড়ির পাশে মালেক খালে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
চরজব্বর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন বলেন, নিহত নারীর বাম চোখে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠান। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। একই সঙ্গে পুলিশ হত্যার রহস্য উদঘাটনে চেষ্টা চালাচ্ছে।
জেবি