দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনীর সাবেক এক অসুস্থ ক্রিকেট আম্পায়ারকে রিকশা উপহার দিলেন জেলা প্রশাসক।
বুধবার (১৭ জানুয়ারি) বিকেলে ফেনীর জেলা প্রশাসক মোছাম্মৎ শাহীনা আক্তার তার কার্যালয়ের সামনে সাবেক ক্রিকেট অ্যাম্পায়ার নুর মোহাম্মদের হাতে নতুন রিকশাটি তুলে দেন।
ফেনী শহরের বিরিঞ্চি এলাকার নুর মোহাম্মদ ২০০০-২০০৬ সালে ফেনী জেলার ক্রিকেট অ্যাম্পেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে সংসার চালাতেন।
২০১৭ সালের ১৮ ডিসেম্বর স্ট্রোকজনিত সমস্যায় তার অর্ধাঙ্গ নিস্ক্রীয় হয়ে যায়। পরিবারের একমাত্র কর্মক্ষম নুর মোহাম্মদের দুই ছেলে ও স্ত্রী নিয়ে চরম বিপর্যের মুখে পড়েন।
ফেনীর জেলা প্রশাসক মোছাম্মৎ শাহীনা আক্তার বলেন, একজন খেলোয়াড় দেশ ও জাতির জন্য অনেক কিছু দেন। অনেক ত্যাগ স্বীকার করেন। নুর মোহাম্মদ এর বাইরে নয়। আমরা তার পরিবারে স্বচ্ছলতা ফিরিয়ে দিতে পারব না। তারপরও একটা রিকশা উপহার দিয়েছি। যার আয় দিয়ে সামান্য হলেও পরিবারের সহযোগিতা হবে। পাশাপাশি একজন রিকশা চালকও উপকৃত হবে।
এ সময় ফেনী জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) গোলাম মোহাম্মদ বাতেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোমেনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অভিষেক দাশসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটরা উপস্থিত ছিলেন।
জেবি