দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জে অনুমোদহীন অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ছয়টি ভাটা মালিককে ২৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৭ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত গোপালগঞ্জ সদর উপজেলার কেকানিয়া ও চরপুকুরিয়া গ্রামে এই অভিযান চালানো হয়। অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রন্টি পোদ্দার এই জরিমানা করেন।
ইট ভাটাগুলো হলো কেকানিয়া গ্রামের মেসার্স আর আর বি ব্রিকস, মেসার্স এস কে বি ব্রিকস, মেসার্স লাল পরি ব্রিকস, চরপুকুরিয়া গ্রামের মেসার্স মেঘণা ব্রিকস, মেসার্স স্টার ব্রিকস ও মোসার্স পাভেল ব্রিকস।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক রন্টি পোদ্দার বলেন, যে ইট ভাটাগুলোকে জরিমানা করা হয়েছে সেগুলোর কোনো অনুমোদন ছিল না। বিনা অনুমতিতে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছে।
এদের একাধিকবার নোটিশ করা হলেও তারা বৈধভাবে ব্যবসা না করায় অভিযান চালিয়ে ছয়টি ইটভাটা ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং ছয় মালিককে ২৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
গোপালগঞ্জ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশ, ব্যাটেলিয়ন আনসার এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা উপস্থিত ছিলেন।
জেবি