দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কমরেড অমল সেনের ২১তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে মৃত্যুবার্ষিকী উপলক্ষে নড়াইল ও যশোর জেলার সীমান্তবর্তী এলাকা বাঁকড়িতে অমল সেনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, কৃষক সমাবেশ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
'কমরেড অমল সেন স্মৃতি রক্ষা কমিটি’র সভাপতি কৃষ্ণপদ বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা নজরুল হক নিলু, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান, অ্যাডভোকেট নজরুল ইসলাম, অধ্যাপক আমিরুল ইসলাম, বাংলাদেশ জাসদ নড়াইল জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট হেমায়েত উল্লাহা হিরু, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এসএ মতিন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সাতক্ষীরার সভাপতি মহিবুল্লাহ মোড়ল প্রমুখ।
এছাড়া আগামীকাল বৃহস্পতিবার ঐতিহ্যবাহী কবিগান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। রয়েছে গ্রামীণ মেলার আয়োজনও।
উল্লেখ্য, কমরেড অমল সেন ১৯১৪ সালের ১৯ জুলাই নড়াইল সদর উপজেলার আউড়িয়ার বিখ্যাত রায় পরিবারে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন।
তিনি নড়াইলের আফরার জমিদার পরিবারের সন্তান ছিলেন। ১৯৩৩ সালে নড়াইলের সরসপুর গ্রামের জেলেদের অধিকার প্রতিষ্ঠায় তিনি জেলেদের সংগঠন গঠন করেন। কমরেড অমল সেন নড়াইলের বিভিন্ন এলাকার কৃষকদের সংগঠিত করেন তেভাগা আন্দোলনে লড়াইয়ের জন্য।
এই তেভাগা আন্দোলন সংগঠিত করে তিনি দরিদ্র কৃষকদের মধ্যে বিপ্লবী শ্রমিকদের একটি দল গড়ে তোলেন। পাকিস্তান শাসনামলে তিনি মোট ১৯ বছর কারাবরণ করেন। ১৯৭১ সালের ২৭শে মার্চ কারাগার থেকে মুক্তি পান। ২০০৩ তারিখে ১৭ জানুয়ারি তিনি ঢাকা কমিউনিটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন।
জেবি