দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে জাতীয় ও প্রতিষ্ঠানের পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, কেককাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পটুয়াখালী মেডিকেল কলেজের এক দশক পূর্তি উৎসব।
বুধবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে পটুয়াখালী মেডিকেল কলেজ প্রাঙণে পতাকা উত্তোলন ও কেক কাটা ও নাচগানের মধ্য দিয়ে উৎসব শুরু হয়।
এরপর বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়কসহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মেডিকেল কলেজের সামনে এসে শেষ হয়।
এরপর কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মনিরুজ্জামানের সভাপতিত্বে ও ডা. সিদ্ধার্থ শংকর দাসের সঞ্চালনায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন পটুয়াখালী মেডিকেল কলেজের প্রতিষ্ঠাকালীন সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. এমএ মান্নান, সাবেক অধ্যক্ষ এস এম আবুল হাসান, সাবেক অধ্যক্ষ ডা. গোলাম রহমান, সাবেক অধ্যক্ষ ডা. ফশজুল বাশার, জেলা বিএমএর সাধারণ সম্পাদক সাবেক মেয়র ডা. শফিকুল ইসলাম, সাবেক অধ্যক্ষ ডা. মাহামুদুর রহমান, সিভিল সার্জন ডা. এস এম কবির হাসান, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলরুবা ইয়াসমিন লিজা প্রমুখ।
বিকালে সাংস্কৃতি অনুষ্ঠান ও কলেজ মাঠে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। কলেজে প্রতি ব্যাচে ৫২ জন করে তিনটি ব্যাচে ১৫৬ জন ডাক্তার হয়ে বের হয়েছেন এবং চুতুর্থ ব্যাচের ইন্টার্নি চলছে।
উল্লেখ্য, ২০১৪ সালের ১০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলেজটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন বলে কলেজ কর্তৃপক্ষ জানান।
জেবি