দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোরের নলডাঙ্গায় স্কুলছাত্র অনিক হোসেনকে অপহরণ করে হত্যার দায়ে রানা নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
একই মামলায় ফরহাদ হোসেনকে ১০ বছর ও টিপু সুলতান নামে আরেকজনকে তিন বছর আটকাদেশ দিয়েছেন আদালত।
বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত রানা নলডাঙ্গা উপজেলার গাংগইল ধোপাপাড়া এলাকার রেজাউল ইসলামের ছেলে। আটকাদেশপ্রাপ্ত ফরহাদ হোসেন পশ্চিম সোনাপাতিল গ্রামের কালাম হোসেনের ছেলে ও টিপু সুলতান ধনকোড়া এলাকার নজরুল ইসলামের ছেলে।
স্পেশাল কোর্টের পিপি অ্যাডভোকেট আনিসুর রহমান ও মামলার সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৩ নভেম্বর বিকেলে উপজেলার ব্রহ্মপুর এলাকার অনিক নামের ৭ম শ্রেণির এক ছাত্র নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে নলডাঙ্গা থানায় রানা, ফরহাদ হোসেন ও টিপু সুলতানের নাম উল্লেখ করে একটি সাধারণ ডায়েরি করেন অনিকের দাদা জফির উদ্দিন। পরের দিন অনিকের কাছে থাকা মোবাইল ফোন দিয়ে অনিকের মায়ের কাছ থেকে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এমন ঘটনা পুলিশকে জানানো হয়। পরে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় টিপু সুলতানকে আটক করে। পরে তার দেওয়া তথ্য মতে অপর দুজন রানা ও ফরহাদ হোসেনকে আটক করা হয়। পরে আটককৃতদের জবানবন্দিতে তারা অনিককে শ্বাসরোধ করে হত্যা করার কথা স্বীকার করেন।
দীর্ঘ ১২ বছর মামলার সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আসামিদের উপস্থিতিতে রানাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় ফরহাদ হোসেনকে ১০ বছর ও টিপু সুলতান নামে আরেকজনকে তিন বছর আটকাদেশ দেন আদালতের বিচারক। রায়ে আরও উল্লেখ করা হয় জরিমানার অর্থ অনিকের পরিবার পাবে।
জেবি