দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোরে গত কয়েকদিন ধরে বইছে হিমেল বাতাস। এরমধ্যে গতকাল সারাদিন গুড়ি গুড়ি বৃষ্টিতে নাটোরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এদিকে ৭ দিন ধরে সূর্যের মুখ দেখা যায়নি। ফলে প্রচণ্ড শীতে মানুষ ঘর থেকে বের হতে পারছে না। মঙ্গলবার (১৬ জানুয়ারি) ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে পুরো নাটোর। ঘন কুয়াশায় সামান্য দূরেও কিছু নজরে পড়ছে না। দিনের বেলাতেও সব যানবাহনকে হেড লাইট জ্বালিয়ে চলতে হচ্ছে।
মোটরসাইকেল চালক জামাল উদ্দিন জানান, ঘনকুয়াশায় সামান্য দূরেও কিছু দেখা যাচ্ছে না। তাই দিনের বেলাতেও হেড লাইট জ্বালিয়ে চলতে হচ্ছে। স মজান আলী নামে আরেক এক বৃদ্ধ জানান, একেইতো গত ৭/৮ দিন ধরে রোদ নেই, তার ওপর গতকাল সারাদিন গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। আজও ঘন কুয়াশায় কোন কিছু চোখে পড়ছে না। ফলে ঠান্ডায় বাড়ি থেকে বের হওয়া যাচ্ছে না। শীতের হাত থেকে বাঁচতে আগুন পোহাচ্ছি।
সখিনা বেওয়া নামের এক বৃদ্ধা জানান, প্রচণ্ড শীতে সর্দি কাশি আর জ্বরে ভুগছেন। এরমধ্যেই গরু ছাগল নিয়ে অতি কষ্টে দিন কাটাচ্ছেন। সবের উদ্দিন, লোকমান হোসেনসহ দিনমজুররা জানান, শীতে ঘরের বাইরে বের হওয়া কষ্ট হলেও তাদেরতো কাজ করতেই হবে। না হলে পেটের ভাত আসবে কোথা থেকে।
এফএইচ