দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনীতে স্বর্ণ ব্যবসায়ীর চুরি হওয়া ২৪ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। টাকা চুরির ঘটনায় জড়িত মো. সুমনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৪ জানুয়ারি) সকালে ফেনী মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াইঅংপ্রু মারমা।
এ সময় মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন। গ্রেপ্তার মো. সুমন চট্টগ্রাম জেলার ভুজপুর বৈদ্য পাড়ার আবদুস সালামের ছেলে।
পুলিশ জানায়, চট্টগ্রামের ভুজপুরের কাজীর হাট বাজারের মল্লিকা জুয়েলার্সের ম্যানেজার কার্তিক চন্দ্র ঘোষ গত দুই জানুয়ারি মো. সুমনের মোটরসাইকেল ভাড়া করে ফেনী আসেন। ফেনীতে স্বর্ণ বিক্রি করে ৩০ লাখ টাকা নিয়ে যাওয়ার সময় সুমন কৌশলে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় বৃহস্পতিবার (১১ জানুয়ারি) থানায় মামলা হলে পুলিশ আসামি মো. সুমনকে গ্রেপ্তার করে ও চুরি হওয়া ৩০ লাখ টাকার মধ্যে ২৪ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করে।
গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে ফেনী মডেল থানার ওসি শহীদুল ইসলাম চৌধুরী জানিয়েছেন।
জেবি