দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর সেনবাগে শপিং ব্যাগের ভেতর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৩ জানুয়ারি) উপজেলার কাবিলপুর ইউনিয়নের শায়েস্তা নগর এলাকার একটি সবজি ক্ষেত থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সকালের দিকে উপজেরার কাবিলপুরের শায়েস্তা নগরের একটি সবজি খেতে শপিং ব্যাগের ভেতরে অজ্ঞাতনামা এক নবজাতকের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।
সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) আবু জাফর বলেন, খবর পেয়ে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়েছে। রোববার (১৪ জানুয়ারি) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। একইসঙ্গে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জেবি