দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রতিক্রিয়া মোকাবেলা, দুর্যোগ ঝুঁকি হ্রাস, পরিবেশ সুরক্ষা নিশ্চিত করণসহ সামাজিক উন্নয়নের প্রত্যয় নিয়ে শতাধিক তরুণ ও তরুণী শনিবার (১৩ জানুয়ারি) সকাল ১১ টার দিকে এ কার্যক্রম পরিচালনা করেন।
এডুকোর কারিগড়ি সহযোগিতায় এনএসএস (নজরুল স্মৃতি সংসদ) এমপাওয়ার প্রকল্পের আওতায় তরুণদের সংগঠিত করে এ কর্মসূচির আয়োজন করে।
এছাড়া কুয়াকাটা সমুদ্র সৈকতকে একটি পরিচ্ছন্ন বিনোদন কেন্দ্রে পরিণত করার স্লোগান নিয়ে শতাধিক তরুণ-তরুণী নিজস্ব ব্যবস্থাপনায় শনিবার দিনব্যাপী এক পরিচ্ছন্নতা ক্যাম্পেইনের আয়োজন করে।
ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন কুয়াকাটা সমুদ্র সৈকতের ট্যুরিস্ট পুলিশের ওসি মো. হাসনাইন পারভেজ।
এ সময় উপস্থিত ছিলেন কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি মো. নাসির উদ্দিন বিপ্লব, সম্পাদক জহিরুল ইসলাম মিরনসহ বিভিন্ন গণমাধ্যম কর্মী ও এনএসএসের কর্মকর্তারা।
সৈকতে বেড়াতে আসা মানুষকে সচেতন করার জন্য অন্য কর্মসূচির মধ্যে ছিল মানববন্ধন, সমুদ্র সৈকতে পরে থাকা প্লাস্টিক ও পলিথিন জাতীয় ময়লা-আবর্জনা পরিষ্কার করা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
জেবি