দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহের নান্দাইলে মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংর্ঘষে মোটরসাকেলচালক নুর আহমেদ (৪৫) নামে এএসআই নিহত হয়েছেন।
নিহত নুর আহমেদ নেত্রকোনা জেলার মদন উপজেলার পুলিহাটি গ্রামের হাফিজুর রহমানের ছেলে। তিনি প্রায় তিন বছর যাবত নান্দাইল থানায় এএসআই পদে কর্মরত ছিলেন।
শনিবার (১৩ জানুয়ারি) বেলা ১২টার দিকে কানুরামপুর ত্রিশাল সড়কের মোয়াজ্জেম ইউনিয়নের বাহাদুরপুর এলাকা এই ঘটনা ঘটে।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ বলেন, এ এসআই নুর আহমেদ থানা থেকে মোটরসাইকেলে করে তার বিট এলাকা চর বেতাগৈর যাচ্ছিলেন। পথিমধ্যে কানুরামপুর ত্রিশাল সড়কের মোয়াজ্জেম ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় যেতেই বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এএসআই নুর আহমেদ মারা যায়। মাইক্রোবাসটি উল্টে রাস্তার পাশে ক্ষেতে পড়ে যায়।
ওসি মো. আব্দুল মজিদ আরও বলেন, ঘটনার পরেই চালক পালিয়ে গেছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
জেবি