দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলের লোহাগড়ায় জমি নিয়ে বিরোধের জেরে ওলিয়ার মোল্যা (৬০) নামে এক কৃষক খুন হয়েছেন।
শনিবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে দিঘলিয়া ইউয়িনের চরদিঘলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি চরদিঘলিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মোল্যার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওলিয়ার মোল্যার সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল চাচাতো ভাই রোকনউদ্দিন মোল্যার।
শনিবার সকালে বিরোধপূর্ণ জমিতে চাষাবাদের জন্য যায় ওলিয়ার। জমিতে যাবার পথে রোকউদ্দিনের দুই ছেলে রবিউল ও রিয়াদ দলবল নিয়ে ওলিয়ার মোল্যার উপর আক্রমণ করে। এ সময় তারা কুপিয়ে ও পিটিয়ে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়।
নিহতের স্ত্রী আছমা বেগম অভিযোগ করেন, নিজ বাড়ি থেকে বিলে কাজের উদ্দেশে যাওয়ার পথে ওৎ পেতে থাকা পঞ্চপল্লীর মাতুব্বর ফিরোজ, মফিজ, রোকন মোল্যার নেতৃত্বে রবিউল, রিয়াদসহ অন্তত ২০-২৩ জন আমার স্বামীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেবি