দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাঙামাটি মেডিকেল কলেজের একটি হল শহীদ মনিরের নামে নামকরণসহ তার পরিবারকে সরকারি চাকরি দেওয়া ও পুনর্বাসন করার দাবিতে মানবন্ধন ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি পৌর শাখা ।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে রাঙামাটি মেডিকেল কলেজের গেইটের সামনে এ মানববন্ধন করেন।
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ রাঙামাটি পৌর সভাপতি মো. পারভেজ মোশারফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান, প্রচার সম্পাদক হুমায়ুন কবির, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপির) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. হাবীব আজম, পিসিসিপি রাঙামাটি জেলা সাহিত্য বিষয়ক সম্পাদক রেজাউল ইসলাম, রাঙামাটি পৌর শাখার সহ-সভাপতি রিয়াজ, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম বাবু প্রমুখ।
মানববন্ধনে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি রাঙামাটি পৌর শাখা জোর দাবি জানায় অবিলম্বে শহীদ মনির হোসনের নামে মেডিকেল কলেজের একটি হলের নামকরণ করতে হবে এবং তার পরিবারকে পুনর্বাসন করতে হবে ও একই দিন জেএসএস সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত জামাল হোসেনকে ক্ষতিপূরণ দিতে হবে এবং অবিলম্বে মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের কার্যক্রম দ্রুত শুরু করতে হবে। অন্যথায় পিসিসিপি আন্দোলনে নামতে বাধ্য হবে।
উল্লেখ্য,২০১৫ সালের ১০ জানুয়ারি রাঙামাটি মেডিকেল কলেজ চালুর আনন্দ শোভাযাত্রায় পার্বত্য চট্টগ্রামের সাম্প্রদায়িক সন্ত্রাসী সংগঠনের সন্ত্রাসী হামলায় নির্মমভাবে খুন হন মনির হোসেন।
জেবি