দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় সৃজন দেবনাথ জয় (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১জানুয়ারি) ভোর সাড়ে ছয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে নিহত হন ওই যুবক। তিনি নরসিংদী জেলার ঘোরাশাল পৌরসভার পলাশ বাজার এলাকার রঞ্জিত চন্দ দেবনাথের ছেলে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর ইসলাম জানান, নিহত সৃজন দেবনাথ প্রাইভেটকারে কুমিল্লা থেকে নরসিংদী যাচ্ছিলেন।
মহাসড়কের দাউদকান্দি উপজেলার বেকিনগর এলাকায় ভোর ছয়টার দিকে প্রাইভেটকারটির একটি চাকা পাংচার হয়।
তিনি নেমে চাকাটি দেখছিলেন। ভোরে ঘন কোয়াশার কারণে হয়তো দেখতে না পেয়ে পিছন থেকে অজ্ঞাত একটি গাড়ি প্রাইভেটকারটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সৃজন দেবনাথ মারা যান। নিহতের মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
জেবি