দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার তত্ত্বিপুর গ্রামের নিউমডার্ন ইটভাটায় বিদ্যুতায়িত হয়ে সাদিয়া খাতুন নামে আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
তত্ত্বিপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সম্রাট হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শিশু সাদিয়া সাতক্ষীরা জেলার তালা উপজেলার শালিখা গ্রামের জিল্লুর রহমানের ছেলে। শিশুটির বাবা উপজেলার তত্ত্বিপুর এলাকার নিউমডার্ন ইটভাটায় শ্রমিকের কাজ করতেন।
স্থানীয়রা জানায়, বুধবার সকালে শিশু সাদিয়া ইটভাটার পাশে খেলা করছিল। এ সময় বসতবাড়ির পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।
তত্ত্বিপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সম্রাট হোসেন জানান, খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
জেবি