দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটিতে আওয়ামী লীগের প্রার্থী দীপংকর তালুকদারের পক্ষে কাজ করায় কাউখালী উপজেলার দুর্গম কলমপতি ইউনিয়নের বড় আমছড়ি এলাকা থেকে অপহৃত আওয়ামী লীগের ৩ কর্মীকে দুদিন পর উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। বুধবার (১০ জানুয়ারি) ভোরে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া আওয়ামী লীগের তিন কর্মী হলেন, চাখিয়াই মং মারমা (২২), বাদো মারমা (৩০) এবং চিংথোয়াই প্রু মারমা (৩২)। তারা সকলে উপজেলার কলমপতি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কমিটির সদস্য।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব চন্দ্র কর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধার তিন যুবককে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় কোনো মামলা দায়ের করা হয়নি।
গত ৮ জানুয়ারি দুর্গম কলমপতি ইউনিয়নের বড় আমছড়ি এলাকা থেকে আওয়ামী লীগের তিন কর্মীকে অপহরণ করে পাহাড়ের স্বশস্ত্র সন্ত্রাসীরা। এর আগে দ্বাদশ সংসদ নির্বাচনে কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের তিনটি কেন্দ্র ভোটশূন্য ছিল।
জেবি