দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় মাদারীপুর-৩ আসনের বিভিন্ন জায়গায় হামলা, বাড়ি-ঘর ভাঙচুরের ঘটনায় পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে নৌকা ও বিজয়ী স্বতন্ত্র প্রার্থী।
মঙ্গলবার (৯ জানুয়ারি) মাদারীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন মাদারীপুর-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুস সোবহান গোলাপ ও একই সময়ে কালকিনি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম।
সংবাদ সম্মেলনে নৌকা প্রার্থী আবদুস সোবহান গোলাপ বলেন, নির্বাচনে হারজিত থাকবেই। নির্বাচনের পরপরই আমার নেতাকর্মীদের বাড়ি-ঘরে হামলা, লুটপাট, আগুনসন্ত্রাস করে আমার নেতাকর্মীদের জানমালের ক্ষয়ক্ষতি করছে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের সমর্থকরা।
আমি প্রশাসনের কাছে এর সঠিক তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাই। আমি এই সংঘাত থেকে মুক্তি চাই।
ওপর দিকে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম সংবাদ সম্মেলনে বলেন নৌকা প্রার্থী আবদুস সোবহান গোলাপ আমাদের বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছে সব মিথ্যা ও বানোয়াট। তারা নিজেরাই আমার সমর্থকদের হত্যা থেকে শুরু করে হামলা মামলা বাড়িঘর ভাঙচুর করে জানমালের ক্ষয়ক্ষতি করছে। এখনও তারা সংঘাত সৃষ্টির জন্য চেষ্টা করছে। আমরা বিজয়ী আমরা কেন সংঘাত করব। আমি চাই প্রশাসন এর সঠিক তদন্ত করে দোষীদের বিচারের আওতায় এনে সঠিক বিচার করুক।
জেবি