দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জে শীতার্তদের কষ্ট লাঘব ও শিশুদের সুস্থ বিকাশের উদ্দেশ্যে সেনাবাহিনীর পক্ষে মানুষের মধ্যে কম্বল ও শিক্ষার্থীদের খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ( ৯ জানুয়ারি) দুপুরে জেলার টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার ১৩০০ মানুষের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়।
এর মধ্যে টুঙ্গিপাড়া উপজেলার ৮০০ ও কোটালীপাড়া উপজেলার ৫০০ মোট এক হাজার ৩০০ শীতার্তের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
এছাড়া উভয় উপজেলার ১০টি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার উপকরণ বিতরণ করা হয়। এসব উপকরণের মধ্যে ছিল ক্রিকেট ব্যাট, বল ও স্ট্যাম্প, ফুটবল, ভলিবল, ভলিবল নেট, দাবা, লুডু ইত্যাদি।
প্রধান অতিথি হিসেবে এসব সামগ্রী বিতরণ করেন ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার যশোর এরিয়ার জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ।
এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ২১ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান, ১০ ইস্ট বেঙ্গল অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোজাম্মেল হোসেন সহ অন্যান্য অফিসারবৃন্দ।
জেবি