দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনের দুটি ভোটকেন্দ্রে টানা পাঁচবারের এমপি ও দুইবারের হুইপ নৌকা প্রতীকের আতিউর রহমান আতিক পেয়েছিলেন শূন্য ভোট।
কেন্দ্র দুটি হল সদর উপজেলার চর শেরপুর ইউনিয়নের বামনের চর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এবং বাঘেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।
এখানে তার প্রতিদ্বন্দ্বী ও নির্বাচিত ট্রাক প্রতিকের স্বতন্ত্র প্রার্থী ছানোয়ার হোসেন ছানু বামনের চর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩ হাজার ৩৮৫ ভোটের মধ্যে পেয়েছেন ৩ হাজার ৫৫ ভোট এবং বাঘেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩ হাজার ১৭৮ ভোটের মধ্যে পেয়েছেন ২ হাজার ৯৩২ ভোট। বাকি ভোট অন্যান্য প্রার্থীরা পেয়েছেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আতিউর রহমান আতিফ টানা পাঁচবারের এমপি এবং দুই বারের হুইপ হিসেবে শেরপুরে আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে আসলেও এবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ছানোয়ার হোসেন ছানু অনেকটা চ্যালেঞ্জ দিয়ে আতিককে পরাজিত করার জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে প্রায় ৪৩ হাজার ভোটের ব্যবধানে নৌকা প্রতীকের আতিককে পরাজিত করেন।
জেবি