• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রাজশাহী
  • সিরাজগঞ্জ

এনায়েতপুরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

সায়েম উদ্দিন, সিরাজগঞ্জ
  ০৮ জানুয়ারি ২০২৪, ২০:২৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে ভোট দেওয়ায় এনায়েতপুরে নৌকার সমর্থকরা খামার গ্রামের কয়েকটি হিন্দু বাড়িসহ এলাকার বেশকিছু বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে মারধর, ভাঙচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ উঠেছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এসব ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর অন্তত ১৫ জন আহত হয়েছেন এবং বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এ আসনের নির্বাচনি ফলাফলে ৪ হাজার ২৪২ ভোটের ব্যবধানে আব্দুল মমিন মণ্ডল দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

এনায়েতপুর থানা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ও খামার গ্রামের বাসিন্দা বিমল দাস অভিযোগ করে বলেন, রোববার (৮ জানুয়ারি) রাত ১১টার দিকে বিজয় মিছিল থেকে নৌকার সমর্থকরা আমার বাড়িতে হামলা চালায়। ভয়ে আমরা বাড়ির লোকজন নিয়ে পিছন দিক দিয়ে পালিয়ে যাই। ওই সময় হামলাকারীরা বাড়ির ভেতরে ঢুকে ভাঙচুর করে এবং অকথ্য ভাষায় গালিমন্দ করে।

একপর্যায়ে তারা ঘরের ভেতর ঢুকে আলমিরাতে থাকা নগদ আড়াই লাখ টাকা ও সাড়ে ছয় ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় এবং বাড়ির মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে।

এদিকে নৌকার বিজয়ী প্রার্থী আব্দুল মমিন মন্ডলের সমর্থক স্থানীয় যুবলীগ লীগ নেতা জুয়েল রানার নেতৃত্বে হামলা চালিয়ে ভাঙ্গাবাড়ি সীমান্ত মার্কেটের দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধ মোতালেব হোসেনকে মারধর, তার চায়ের দোকান ও বসতবাড়ি ভাঙচুর কর এবং বেতিলে আব্দুল্লাহ মণ্ডলের সিমেন্টের দোকান ভাঙচুর করা হয়েছে।

এছাড়াও ঈগলের সমর্থক খামার গ্রামের সমাজসেবক হাজী আব্দুল কুদ্দুস সরকার (৭৩), খামার গ্রামের বাসিন্দা ইউপি সদস্য পঙ্কজ চন্দ্র (৪৫), এলোঙ্গী চরের বাচ্চু মিয়া (৪০), দেওয়ান তলার খোশাল মণ্ডলের ছেলে মামুন হোসেন (২০) ও চাঁদপুর চরের আমজাদ আলীকে (৪৫) মারধর করেছে নৌকার সমর্থকরা।

একই রাতে স্বতন্ত্র প্রার্থী লতিফ বিশ্বাসের ছোট ভাই বেতিল বাজারের মাছ ব্যবসায়ী শাহাদত হোসেন বিশ্বাসের মাছের আড়তে হামলা এবং ভাতিজা নান্নু বিশ্বাসের চামড়ার গোডাউন ও দোকান ভাঙচুর করেছে নৌকার সমর্থকরা।

আর ভোট দিতে না যাওয়ায় বেলকুচি থানার দৌলতপুরের আটারদাগে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শামীম হোসেনকে তার মুদি দোকান থেকে বের করে মারধর করেছে বিজয়ী নৌকার সমর্থক উজ্জ্বল হোসেন।

এ বিষয়ে নৌকার সমর্থক এনায়েতপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি রাশেদুল ইসলাম সিরাজ জানান, রোববার রাতে ইলেকশনের ফলাফল ঘোষণার পর এলাকায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। সোমবার (৮ জানুয়ারি) সকালে বিমল দাসের বাড়িতে গিয়ে সমবেদনা জানিয়েছি। নেতাকর্মীদের শান্ত থাকতে বলেছি। আর যেন এমন ঘটনা না ঘটে সেই চেষ্টা করছি।

আরও পড়ুন

নেত্রকোনা ৪টিতে নৌকা, একটিতে স্বতন্ত্র জয়ী

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, বিমল দাসের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তিনি নিজে বাদী হয়ে মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। তবে এখনও কেউ গ্রেপ্তার হয়নি। অন্য ঘটনাগুলোতে এখনো থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরো থানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

হিন্দু বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানু ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি ও গ্রেপ্তার দাবি করেছেন।

জেবি

  • হামলা
  • ভাঙচুর
  • স্বতন্ত্র
  • সারাদেশ
এ সম্পর্কিত আরও খবর
কুমিল্লায় পুকুরে ভাসছিল শিশু দুই বোনের মরদেহ
কুমিল্লায় পুকুরে ভাসছিল শিশু দুই বোনের মরদেহ
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০
‘মার্চ ফর ইউনিটি’র শিক্ষার্থীদের গাড়িবহরে হামলা, সংঘর্ষে রণক্ষেত্র
‘মার্চ ফর ইউনিটি’র শিক্ষার্থীদের গাড়িবহরে হামলা, সংঘর্ষে রণক্ষেত্র
বিশ্ববিদ্যালয় সমকক্ষের স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামো পাচ্ছে ৭ কলেজ
বিশ্ববিদ্যালয় সমকক্ষের স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামো পাচ্ছে ৭ কলেজ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।