দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দ্বাদশ সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ (ভেদরগঞ্জ,ডামুড্যা, গোসাইরহাট) আসনে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।
এ ফলাফলে জয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী নাহিম রাজ্জাক। তিনি ১ লাখ ৫৭ হাজার ২৫৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মো. আব্দুল হান্নান।
তিনি পেয়েছেন ৪ হাজার ৪১৯ ভোট। রোববার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ তার কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে মোট ৫৩.৬৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন তিনি। এর আগে সকাল ৮টায় শুরু হওয়া ভোট শেষ হয় বিকেল ৪টায়। এরপর শুরু হয় গণনা। এই আসনে মোট ভোটার ৩ লাখ ১৭ হাজার ৪০৫ জন। আসনটির ১১০ টি ভোটকেন্দ্রের ৬৬৫টি ভোটকক্ষে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়।
জেবি