দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে ২ লাখ ৬৭ হাজার ৪১২ ভোট বেশি পেয়ে সপ্তমবারের মতো জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মির্জা আজম। তিনি মোট ২ লাখ ৭৭ হাজার ৪৪৩ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মীর সামসুল আলম ৭ হাজার ৪৯৬ ভোট পেয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা একে এম লুৎফর রহমান ও মাদারগঞ্জ উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত।
এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মির্জা আজম ও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মীর সামসুল আলম ছাড়াও স্বতন্ত্র প্রার্থী বাইসাইকেল প্রতীকের মো. নজরুল ইসলাম ২ হাজার ৫৩৫টি ভোট পেয়েছেন।
উল্লেখ্য, বাংলাদেশ নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্য অনুযায়ী জামালপুর-৩ আসনে মোট ভোটার ৫ লাখ ১ হাজার ৮১৯ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৪৮ হাজার ৯৭ জন ও পুরুষ ভোটার ২ লাখ ৫৩ হাজর ৭১৭ জন।
জেবি