দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোরের ৬টি সংসদ আসনের মধ্যে দুটিতে হেভিওয়েট প্রার্থী পরাজিত হয়েছেন। প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য ও শাহীন চাকলাদারকে পরাজিত করে বিজয়ী হয়েছেন দুই নতুন মুখ স্বতন্ত্র প্রার্থী। অপর চারটি আসনে নৌকার প্রার্থী বিজয়ী হয়েছেন।
রোববার (৭ জানুয়ারি) রাতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের স্বাক্ষরিত ফলাফলে দেখা গেছে যশোর-৫ (মনিরামপুর) আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী এসএম ইয়াকুব আলী।
তিনি পেয়েছেন ৭৬ হাজার ২০৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান সংসদ সদস্য ও প্রতিমন্ত্র স্বপন ভট্টাচার্য পেয়েছেন ৭১ হাজার ৩৯৬ ভোট। তাদের ভোটের ব্যবধান ৪ হাজার ৮১১ ভোট।
যশোর-৬ ( কেশবপুর) আসনের বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে পরাজিত করেছেন স্বতন্ত্র প্রার্থী আজিজুল ইসলাম। ঈগল প্রতীকে আজিজুল পেয়েছেন ৪৮ হাজার ৯৪৭ ভোট ও নৌকা প্রতীকের শাহীন চাকলাদার পেয়েছেন ৩৯ হাজার ২৬৯ ভোট। তাদের ভোটের ব্যবধান ৯ হাজার ৬৭৮ ভোট।
যশোর-১ (শার্শা) আসনে শেখ আফিল উদ্দিন ( নৌকা), যশোর-২ (ঝিকরগাছা- চৌগাছা) আসনে ডা. তৌহিদুজ্জামান তুহিন ( নৌকা), যশোর-৩ (সদর) আসনে কাজী নাবিল আহমেদ (নৌকা), যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া) আসনে এনামুল হক বাবুল (নৌকা) বিজয়ী হয়েছেন।
জেবি