দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভোলার লালমোহনে ভোট শুরুর কয়েকঘণ্টা আগে মোস্তাফিজুর রহমান নামে এক সহকারী প্রিজাইডিং অফিসারের মৃত্যু হয়েছে। শনিবার (৬ জানুয়ারি) রাত ১২টার দিকে স্ট্রোক করে তার মৃত্যু হয়।
মোস্তাফিজুর রহমান উপজেলার বদরপুর গফুর চেয়ারম্যান বাড়ির বাসিন্দা এবং লালমোহনের ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চরভুতা বাউরিয়া ভোট কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন।
লালমেহন সহকারী রিটার্নিং অফিসার তৌহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ওই সহকারী প্রিজাইডিং অফিসার রাতে বাড়িতে ছিলেন। রাত সাড়ে ১১ টার দিকে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়লে তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় স্ট্রোক করে তার মৃত্যু হয়। তবে তার পরিবর্তে সেখানে অন্য একজনকে ভোটের দায়িত্ব দেওয়া হয়েছে।
এফএইচ