দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহ নগরীতে দুর্বৃত্তদের আগুনে একটি প্রাইভেটকার পুড়ে ছাই হয়েছে। শনিবার ( ৬ জানুয়ারি) সন্ধ্যার দিকে নগরীর নওমহল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন বলেন, সন্ধ্যা সাতটার দিকে ১০ থেকে ১৫ জন যুবক একটি প্রাইভেটকারে আগুন দিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা থানায় ও ফায়ার সার্ভিসে কল দিয়ে ঘটনাস্থলে আসা হয়। প্রাইভেটকারটি সম্পন্ন পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি নাশকতা। অপরাধীদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
জেবি