দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লা-৮ (বরুড়া) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য অধ্যাপক নুরুল ইসলাম মিলন নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
শনিবার (৬ জানুয়ারি) বরুড়া উপজেলা কলেজ রোড দলীয় কার্যালয় থেকে দুপুর ১২টার সময় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সংবাদ সন্মেলন করে এই ঘোষণা দেন তিনি।
তিনি বলেন নির্বাচনের পরিবেশ অনূকূলে না থাকায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিচ্ছি। আমি আমার অভিযোগ লিখিত আকারে রিটার্নিং কর্মকর্তার কাছে জানিয়েছি। ৬-৭ জন প্রার্থীর এজেন্ট নৌকা প্রতীকের প্রার্থী কিনে নিয়ে গেছেন। আগামীকাল নির্বাচনে দেখতে পাবেন।
আমার পরিবার ও নেতাকর্মীদের কথা চিন্তা করে তারা যেন ক্ষতিগ্রস্ত না হন তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচনের পরে নেতাকর্মী ও সাংবাদিকদেরকে একত্রিত করে আমার বক্তব্য বরুড়ার জনগণের উদ্দেশ্যে রাখব।
এই সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সাবেক উপজেলা সভাপতি মো. আবদুল বারী, সাধারণ সম্পাদক মো. আখতারুজ্জামান ভূইয়া, জাপা নেতা আবু ইউসুফ মানিক, রফিকুল ইসলাম প্রমুখ।
জেবি