দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের আগের দিন শনিবার (৬ জানুয়ারি) কুমিল্লায় পিস্তলসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।
ভারতীয় সীমান্তবর্তী কুমিল্লা সদর উপজেলার সাহাপুর নামক স্থান থেকে বিদেশি পিস্তলসহ জহির উদ্দিন নামে ৪৫ বছর বয়সী ওই ব্যক্তিকে আটক করা হয়।
১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে শনিবার দুপুরে গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করা হয়।
আগ্নেয়াস্ত্রসহ আটক জহির উদ্দিন কুমিল্লা সদর উপজেলার সাহাপুর গ্রামের মো. ইদ্রিস মিয়ার ছেলে। এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, কুমিল্লায় অস্ত্রসহ বিজিবি সদস্যরা একজনকে আটক করেছেন বলে জানতে পেরেছি। এ বিষয়ে মামলা দায়ের ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জেবি