দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলে দুটি আসনে ভোটগ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নড়াইলে সদর উপজেলার ১৩টি ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে ভোটগ্রহণের সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (৬ জানুয়ারি) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এসব তুলে দেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
এ সময় সহকারী রিটার্নিং অফিসার শারমিন আক্তার, জেলা নির্বাচন অফিসার জসিম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) সেলিম আহমেদসহ সংশ্লিষ্টারা উপস্থিত ছিলেন।
এর আগে লোহাগড়া ও কালিয়া উপজেলা সহকারী রিটার্নিং অফিসারদের কাছে ভোটগ্রহণের সামগ্রী তুলে দেওয়া হয়।
জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের জন্য ভোটকেন্দ্র, ভোটের কক্ষ প্রস্তুতসহ সকল প্রস্তুতি আমরা ইতোমধ্যে শেষ করেছি। আশা করছি শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হবে। আইনশৃঙ্খলা রক্ষায় আনসার, পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সকল ভোটারদেরকে ভোটকেন্দ্রে গিয়ে নির্ভয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
জেবি