• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রাজশাহী
  • নওগাঁ

নওগাঁয় কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনি সামগ্রী পাঠানো হচ্ছে

ফরিদুল করিম, নওগাঁ
  ০৬ জানুয়ারি ২০২৪, ১৮:৩০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

নওগাঁয় রোববার (৭ জানুয়ারি) ছয়টি আসনের মধ্যে পাঁচটি আসনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের একজন স্বতন্ত্র প্রার্থীর মৃত্যু হলে নির্বাচন কমিশন ঐ আসনের নির্বাচন বাতিল ঘোষণা করেছে।

শনিবার (৬ জানুয়ারি) সকাল ১২টা থেকে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট বাক্সসহ ভোটগ্রহণের অন্যান্য সামগ্রী পাঠানো শুরু হয়েছে।

জাতীয় সংসদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারদের অফিস থেকে এসব সামগ্রী পাঠানো শুরু হয়েছে। কেন্দ্রগুলোর দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের কাছে নির্বাচনি সামগ্রী হস্তান্তর করা হচ্ছে।

প্রিজাইডিং অফিসার তার কেন্দ্রের অপরাপর দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার এবং আনসার বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে নির্দিষ্ট কেন্দ্রগুলোতে গমন করছেন।

নওগাঁ জেলার পাঁচটি আসনে মোট ৬৫০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আসনভিত্তিকি কেন্দ্র সংখ্যা হচ্ছে নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনে ১৬৫ কেন্দ্র, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছি) আসনে ১৪১ কেন্দ্র, নওগাঁ-৪ (মান্দা) আসনে ১১৭ কেন্দ্র, নওগাঁ-৫ (সদর) আসনে ১১৩ কেন্দ্র এবং নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনে ১১৪ কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ হিসেবে ৪০৯টি এবং সাধারণ হিসেবে ২৪১টি কেন্দ্র চিহ্নিত করা হয়েছে।

এই পাঁচটি আসনে মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ৬৩ হাজার ১৫৯ জন। তাদের মধ্যে ৯ লাখ ২৮ হাজার ৭৩৭ জন পুরুষ ভোটার, ৯ লাখ ৩৪ হাজার ৪১৩ জন মহিলা ভোটার এবং ৯ জন হিজরা ভোটার।

জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. গোলাম মওলা জানিয়েছেন সুষ্ঠু ও অবাধ নির্বাচনের সার্বিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

এই নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত থাকছে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, বিজিবি এবং আনসার বাহিনীর সদস্যরা।

পুলিশ সুপার মো. রাশিদুল হক বলেছেন নির্বাচনকেন্দ্রীক পাঁচস্তরের ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ১২ জন আনসার বাহিনীর সদস্যদের সঙ্গে দুজন করে পুলিশ সদস্যসহ মোট ১৪ জনের টিম এবং ১২ জন আনসার সদস্যের সঙ্গে একজন পুলিশ সদস্যসহ মোট ১৩ জনের একটি করে দল দায়িত্ব পালন করবেন।

এছাড়াও সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব বিজিবির সমন্বয়ে একটি মোবাইল টিম, স্ট্রাইকিং টিম, স্ট্রাইকিং রিজার্ভ টিম এবং সিনিয়র কর্মকর্তাদের সমন্বয়ে আরেকটি টিম সার্বক্ষণিক টহলরত থাকবে।

আরও পড়ুন

মুন্সিগঞ্জে নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিং প্যারেড

এদিকে বিজিবির একটি দল ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রগুলোতে অনুসন্ধান অব্যাহত রেখেছে। কেন্দ্রগুলোতে কোনো নাশকতামূলক বস্তু রেখে দেওয়া হয়েছে কিনা তা প্রশিক্ষিত কুকুর দ্বারা অনুসন্ধান চালানো হচ্ছে।

উল্লেখ্য এই ৫টি আসনে মোট ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে ছয়টি রাজনৈতিক দলের ১৬ জন এবং স্বতন্ত্র প্রার্থী ১৩ জন।

জেবি

  • নির্বাচন
  • নওগাঁ
  • সারাদেশ
  • সামগ্রী
এ সম্পর্কিত আরও খবর
কুমিল্লায় পুকুরে ভাসছিল শিশু দুই বোনের মরদেহ
কুমিল্লায় পুকুরে ভাসছিল শিশু দুই বোনের মরদেহ
সংসদ নির্বাচন নিয়ে যা বললেন প্রধান নির্বাচন কমিশনার
সংসদ নির্বাচন নিয়ে যা বললেন প্রধান নির্বাচন কমিশনার
বাউফল প্রেসক্লাবের সভাপতি জলিল, সম্পাদক জসিম
বাউফল প্রেসক্লাবের সভাপতি জলিল, সম্পাদক জসিম
আ.লীগের নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই: সিইসি
আ.লীগের নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই: সিইসি
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।