দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাতক্ষীরায় নির্বাচনের সকল প্রস্ততি সম্পন্ন হয়েছে। এই প্রথম জেলায় কোনো ঝুঁকিপূর্ণ কেন্দ্র নেই বলে জানিয়েছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির।
তিনি জানিয়েছেন, সাতক্ষীরা ঝুঁকিপূর্ণ কোনো কেন্দ্র নেই। যা আছে তা হলো সাধারণ ও বিশেষ কেন্দ্র।
উপকূলীয় দুর্গম কেন্দ্রগুলোকে বিশেষ কেন্দ্র বলে বিবেচনা করা হয়েছে। তিনি জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সহিংসতা, সংঘাত ও সংঘর্ষমুক্ত এবং সুশৃঙ্খল রাখতে চারটি আসনের বিপরীতে জেলা ম্যাজিস্ট্রেটের নয়জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ২৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পাঁচ উপজেলায় সশস্ত্র বাহিনীর একটি ব্যাটিলিয়ন, ১০ প্লাটুন বিজিবি, চার প্লাটুন র্যাব, পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক (৭০০০) পুলিশ ও আনসার (১৪০০০) সদস্য দায়িত্ব পালন করবে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে না দেওয়ার সার্বিক প্রস্তুতি রয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে তিনি জেলার চারটি সংসদীয় আসনের সকল ভোটারদের স্বতস্ফূর্তভাবে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে আহ্বান জানিয়েছেন।
জেবি