দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুর সদরে দুটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুরের রেশ কাটতে না কাটতেই এবার আরও একটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করছে মুখোশপরা হামলাকারী চক্র।
শনিবার (৬ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর রামগতি সড়কের ভবানীগঞ্জ এলাকায় সিএনজিচালিত অটোরিকশাটি ভাঙচুরের ঘটনা ঘটে।
চালক রিয়াজ হোসেন জানান, হঠাৎ কয়েকজন যুবক মুখোশ পড়ে এসে তার সিএনজি অটোরিকশার ওপর হামলা করে। তিনি গাড়ি থেকে নেমে প্রতিবাদ করতে গেলে মুখোশপরা লোকগুলো তার ওপর হামলা করতে তেড়ে আসে। পরে সে প্রাণের ভয়ে সিএনজি অটোরিকশা নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। হামলাকারী সবার হাতে দেশীয় অস্ত্র ছিল এমনটাই অভিযোগ সিএনজি চালকের।
ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. শাহ্ আলম বলেন, ঘটনার সময় তখন তিনি বাড়ি থেকে স্থানীয় চৌরাস্তা বাজারে আসছিলেন। হঠাৎ দেখতে পান বেল্লালদের বাড়ির দিকে থেকে ৭-৮ জন যুবক মুখোশপরা। তারা সিএনজির ওপর হামলা করছে। সবার হাতে রামদা ও লাঠিসোটা ছিল। তারা রাস্তার ওপর দৌড়াদৌড়ি করছে। আমরা ভয়ে সরে এসেছি। তবে কাউকে আমরা চিনি না।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, সিএনজি অটোরিকশা ভাঙচুরের বিষয়ে কেউ পুলিশকে জানায়নি।
কিন্তু অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল) মো. সোহেল রানা জানান, সকালের বিষয়টি আমরা খবর পেয়েছি। দুপুরের গাড়ি ভাঙচুরের বিষয়টি আমাদের জানা নেই। বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহলে রয়েছে।
এদিন সকালে ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদ এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করে দুর্বৃত্তরা।
জেবি