দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যাত্রীবাহী বাসে উদ্ধার হওয়া বস্তুটি টাইম বোমা (টাইম জেনারেটিক বোম) ছিল বলে জানিয়েছে পুলিশ। এটি যেকোনো সময় কার্যকর হয়ে বিস্ফোরণ ঘটাতে পারতো বলে জানানো হয়। এতে করে বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা ছিল। শনিবার (৬ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের পুলিশ সুপার কার্যললয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।
এর আগে শুক্রবার (৫ জানুয়ারি) রাত আনুমানিক সোয়া দশটার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের মৌচাক এলাকায় বেঙ্গল পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস থেকে বোমাসদৃশ্য বস্তুটি উদ্ধার করা হয়। সন্ধ্যায় রাজধানীর গাবতলী থেকে ছেড়ে আসা বাসটির একটি সিটের পেছনে ছিল বোমা সদৃশ্য এই বস্তুটি। পরে মধ্যরাতে বোম ডিস্পোজাল ইউনিটের সদস্যরা এসে এটি নিস্ক্রীয় করে।
সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, বেঙ্গল পরিবহনের সুপারভাইজারের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বোমাসদৃশ্য বস্তুটি দেখে। বোম ডিস্পোজাল ইউনিটকে খবর দেওয়া হয়।
এ সময় তিনি আরও জানান, বাস থেকে বোমাসদৃশ বস্তুটি উদ্ধার হওয়ার পর ঢাকা থেকে তাৎক্ষণিক বোম্ব ডিস্পোজাল ইউনিট আসে। তারা পরীক্ষা করে জানায় এটি একটি টাইম বোম্ব ছিল। পরে তারা সেটিকে নিরাপদ স্থানে নিয়ে বিস্ফোরণ ঘটায়।
পুলিশ সুপার জানাস প্রাথমিকভাবে জানা যায় এটি একটি টাইম জেনারেটিক বোম। এখানে ডিজিটাল ঘড়ি, ব্যাটারিসহ বোমার সারঞ্জামাদি ছিল। এটি বিস্ফোরণ হলে গাড়ির ভেতরে যত যাত্রী ছিল সবাই মারা যেত। বড় ধরনের এই ক্ষতির মুখ থেকে রক্ষা পাওয়া গাড়ির সুপার ভাইজরকে আমরা ধন্যবাদ জানাই।
বেঙ্গল পরিবহনের সুপারভাইজার হাসান জানান, আমাদের গাড়িটি ঢাকার গাবতলী থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে আসে। ঢাকা—চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের মৌচাক এলাকায় আসলে আমি কতগুলো সিট খালি আছে তা গুণতে থাকি। এ সময় একটি সিটের পেছনে ব্যাগের মধ্যে বোমাসদৃশ্য এই বস্তুটি দেখতে পাই। কিন্তু ওই সময় সিটে কোনো যাত্রী ছিল না। সঙ্গে সঙ্গে বিষয়টি আমি চালককে জানিয়ে গাড়িটি রাস্তার ধারে দাঁড় করাতে বলি। পরে পরে সিদ্ধিরগঞ্জ থানায় বিষয়টি অবহিত করি।
জেবি