দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার গড়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (৬ জানুয়ারি) ভোরে মধ্যনগর উপজেলার দুই নম্বর বংশীকুন্ডা ইউনিয়নের গড়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের কক্ষে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
তবে এলাকার লোকজন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে কাঠের দরজা জানালার কিছু ক্ষতি হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার ২ নম্বর বংশীকুন্ডা ইউনিয়নের গড়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রটি মধ্যনগর থানা থেকে ১৫ কি.মি. দূরত্বে অবস্থিত। যাতায়াত ব্যবস্থা হিসেবে শুধুমাত্র মোটরসাইকেল ও নৌকা ব্যবহৃত হয়। এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর কম তৎপরতা থাকায় ভোটকেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হয়েছে।
গড়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চান মিয়া জানান,আগুনে প্রাক প্রাথমিক কক্ষে থাকা কার্পেট আংশিক পুড়ে ক্ষতি হয়েছে আগুনের ধোঁয়ার কালো হয়েছে দরজা জানালা। এছাড়াও বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন জানান, গড়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রটি দুর্গম। মধ্যনগর থেকে যেতে বেশ সময় লাগে। ওই কেন্দ্রে পাহারাদার ছিল। শনিবার ভোরে ওই কেন্দ্রে পাহারাদার তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লে দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করে। গ্রামের লোকজন আগুন ছড়িয়ে পড়ার আগেই নিভিয়ে ফেলেন। পুলিশ খবর পেয়ে রাতেই দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।
জেবি