দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভোলার ৪টি সংসদীয় আসনের ৫২৬টি কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনি সরঞ্জাম। এরমধ্যে বিচ্ছিন্ন দ্বীপে থাকা ২৬টি কেন্দ্রে ব্যালট পেপারসহ নির্বাচনি সরঞ্জাম এবং অন্য কেন্দ্রগুলোতে নির্বাচনি সরঞ্জাম পাঠানো হচ্ছে। শনিবার মধ্যরাত বা ভোররাতের দিকে বাকি ২০০টি কেন্দ্রে সরঞ্জাম পাঠানো হবে।
শনিবার (৬ জানুয়ারি) সকাল ১০টায় ভোলা সদর উপজেলা কার্যালয় থেকে এসব সরঞ্জাম বিতরণ করা হয়।
এদিকে সকাল থেকেই দেখা গেছে পুলিশ, বিজিবি, নৌবাহিনী ও কোস্টগার্ড সদস্যদের টহল। তবে নির্বাচনি পরিবেশ শান্ত থাকায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
জেলা রিটার্নিং অফিসার আরিফুজ্জামান জানান, নির্বাচনে ৬ স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আশা করি উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ভোলার ৪টি আসনে মোট ভোটার সংখ্যা ১৫ লাখের অধিক। এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৬ জন প্রার্থী।
এইউ