দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনীর সোনাগাজীর চর সাহাভিকারী উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষে পেট্রল দিয়ে আগুন দেওয়ার ঘটনায় অফিস সহায়ক আবু বক্করকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিদ্যালয়টি দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট কেন্দ্র হওয়ায় সর্বত্র আলোচনায় ছিল।
শুক্রবার (৫ জানুয়ারি) রাত ১১টায় এক সংবাদ সম্মেলনে ফেনীর পুলিশ সুপার জাকির হাসান বলেন, ঘটনাটি নির্বাচনি নাশকতা নয়। স্কুলের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির দ্বন্দ্বের জেরে অফিস সহায়ক নিজেই অফিস কক্ষে আগুন দিয়েছে। ঘটনাটি রাজনৈতিক খাতে প্রবাহিত করতেই সে এই সময়কে বেছে নিয়েছে। অফিস সহায়ক প্রয়োজনীয় কাগজপত্র নষ্ট করতে এ পথ বেছে নিয়েছিল।
শুক্রবার সকাল ৭টার দিকে চর সাহাভিকারী উচ্চ বিদ্যালয়ের একটি ভবনে আগুন দেওয়া হয়। আগুনে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনের আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়। তবে আধঘণ্টার মধ্যেই ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
এফএইচ