দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মৌলভীবাজার সদর উপজেলার সাবিয়া গ্ৰামের ভোটকেন্দ্রে কেরোসিন ঢেলে অগ্নিসংযোগ করা হয়েছে। শুক্রবার (৫ জানুয়ারি) আনুমানিক আটটার দিকে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের সাবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটেছে ।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে দুটি মোটরসাইকেলে এসে চারজন যুবক বাইরে ধেকে প্লাস্টিকের বোতলে কেরোসিন ছুড়ে মারে স্কুলের দরজায়। এসময় দরজায় আগুন লাগলে এলাকাবাসী তাৎক্ষণিক আগুন নিভিয়ে ফেলে।
সাবিয়া প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর গফফার বাবলু জানান, আমাদের স্কুলে নৈশ প্রহরী ছিলেন। গ্ৰাম পুলিশও পাহারায় ছিল। অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। আগুনে স্কুলটির শিক্ষক মিলনায়তনে কিছু অংশ ও আসবাবপত্র পুড়ে গেছে।
চাঁদনীঘাট ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য সাহেদ আলী বলেন, আমাদের এলাকার লোকজন হঠাৎ আগুন দেখতে পান। পরে দেখেন চারজন লোক মোটরসাইকেলে করে পালিয়ে গেছেন। পরে এলাকাবাসী পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।
মৌলভীবাজার মডেল থানার ওসি কে এম নজরুল বলেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। সেখানে কেরোসিনের অস্তিত্ব রয়েছে। কেরোসিন ব্যবহার করে কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে। ঘটনার তদন্ত চলছে।
এফএইচ