দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লার তিতাসে মাসুম হত্যাকাণ্ডে জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাতে এসআই তাজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন, দাউদকান্দি উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মৃত আফসার মিয়ার ছেলে শুক্কুর আলী (৩৭) ও তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের পশ্চিম পাড়া চকের বাড়ির মো. মোশারফ হোসেন প্রকাশ মকবুল আহাম্মেদ প্রকাশ মুকুল মেম্বারের ছেলে মাসুদ রানা (৩৮)।
শুক্রবার (৫ জানুয়ারি) সকালে তাদের কুমিল্লা আদালতে পাঠানো হয়। শুক্রবার তাদের কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে।
বুধবার রাতে উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের শোলাকান্দি এলাকায় মাসুমকে নির্যাতন করে পায়ের রগ কেটে হত্যা করে দুর্বৃত্তরা।
জেবি