দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোর-৪ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভনের একটি নির্বাচনি ক্যাম্প পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৫ জানুয়ারি) ভোর রাতে বনপাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হারোয়া এলাকার এই ঘটনা ঘটে।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে নির্বাচনি প্রচারণা শেষে বাড়ি চলে যায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা।
পরে শুক্রবার ভোর রাতে নির্বাচনি ক্যাম্পটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ক্যাম্পের সামিয়ানাসহ টেবিল চেয়ার পুড়ে যায়। আজ সকালে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা ঘটনাটি জানতে পেরে বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেবি