দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জয়পুরহাটের দুটি আসনের অধীন পাঁচটি উপজেলায় ব্যালট পেপারসহ নির্বাচনি সামগ্রী পাঠানো হচ্ছে। সেখানে নির্বাচনের দিন কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হওয়ার আগ পর্যন্ত কঠোর নিরাপত্তার মধ্যে রাখা হবে।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ১২টার দিকে জয়পুরহাটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার অধীনস্থ ট্রেজারি থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ব্যবহৃত গাড়িতে এসব ব্যালট পেপারসহ নির্বাচনি সামগ্রী পাঠানো হয়।
এসব বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সালেহীন তানভীর গাজী।
উল্লেখ্য, আগামী ৭ জানুয়ারি সংসদ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জয়পুরহাটের এই দুইটি আসনে মোট ভোটার ৭ লাখ ৭৮ হাজার ৮৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩৮৭১৬৮ জন, নারী ভোটার ৩৯১৭০২ জন। কেন্দ্র ২৫৪টি। ঝুঁকিপূর্ণ কেন্দ্র ১৮৯টি রয়েছে। তৃতীয় লিঙ্গের ভোটার ৭ জন বলে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
জেবি