দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ইশতেহার তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে দ্বাদশ জাতীয় নির্বাচনের ইশতেহার পাঠ ও সাংবাদিদের প্রশ্নের জবাব দেন র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
এ সময় তিনি বলেন, আমি বিগত সময়ে ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলায় প্রায় ১০ হাজার কোটি টাকার উন্নয়ন করেছি। যদি আবার নির্বাচিত হই তাহলে পরিকল্পিত নগরায়ণ, সুশাসন প্রতিষ্ঠা, শিক্ষা ও মানব সম্পদের উন্নয়নে শিক্ষিত ও দক্ষ জনশক্তি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়ন, কৃষি ও কৃষকের উন্নয়ন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, বিদ্যুৎ, খনিজ, জ্বালানি ও শিল্পায়নসহ ধর্মীয় সম্প্রতি সুদৃঢ়করণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হবে।
এ সময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন, সহ-সভাপতি হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, জেলা জজ কোর্টের পিপি মাহবুবুল আলম খোকন, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জসীম উদ্দিন, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা উপস্থিত ছিলেন।
জেবি