দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর জেলা শহরের সাউথ বাংলা হাসপাতালের অপারেশন থিয়েটার বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জেলা সিভিল সার্জন ড. মাসুম ইফতেখার।
বুধবার (২৭ ডিসেম্বর) জেলা সিভিল সার্জন এক লিখিত আদেশে সাউথ বাংলা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালককে অপারেশন থিয়েটার সাময়িকভাবে বন্ধ রাখার এ নির্দেশ দেন।
লিখিত আদেশে বলা হয়েছে, গত ১৬ অক্টোবর রাত ১২টার দিকে জেলা শহর মাইজদীর সাউথ বাংলা হাসপাতালে সেনবাগ উপজেলার দক্ষিণ কাদরা গ্রামের উম্মে সালমা নিশি নামে এক প্রসূতির সিজার অপারেশন হয়। কিন্তু অপারেশন পরবর্তী মা ও নবজাতকের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
অভিযোগের প্রেক্ষিতে সিভিল সার্জন নোয়াখালীর গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে সাউথ বাংলা হাসপাতালের অপারেশন থিয়েটারের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে জেলা সিভিল সার্জন ড. মাসুম ইফতেখার বলেন, ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগ পেয়ে এ ঘটনায় তদন্ত কমিটি ঘটন করা হয়। তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি পেয়ে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেবি