দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জামালপুর-৫ সদর আসনে নৌকা ও ঈগলের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ইউপি সদস্যসহ অন্তত ৫ জন আহত হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে সদরের শাহবাজপুর দক্ষিণ কৈডোলা গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য নিয়ামত আলী, নিয়ামত আলীর ছেলে জাকির হোসেন ফকির, বেলাল হোসেনের ছেলে মাসুদ রানা ও মারুফ হোসেনকে ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের সময় নৌকার প্রচার কেন্দ্রে ভাঙচুরের ঘটনা ঘটেছে। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহরাব হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ঘটনার জন্য সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান স্বপন স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনুর সমর্থকদের দায়ী করেছেন।
তিনি অভিযোগ করে বলেন, ঈগল প্রতীকের প্রার্থী তাদের কর্মী সমর্থকদের দিয়ে নিজেদের প্রচার কেন্দ্র হামলা করিয়ে দোষ চাপিয়ে দিচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর। পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়ে নৌকার সমর্থকদের ফাঁসানোর চক্রান্ত হচ্ছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস বলেন, নৌকা ও ঈগলের সমর্থকদের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরএ