দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রমকে গতিশীল করতে শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মধ্যে ২৫টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
বুধবার (২৭ ডিসেম্বর) সকালে এ তথ্য জানান আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মইনুল ইসলাম। এর আগে, মঙ্গলবার (২৬ ডিসেম্বর) জেলা কমান্ড্যান্ট কার্যালয়ের মাঠে তাদের হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মইনুল ইসলাম বলেন, নির্বাচনে ভোটকেন্দ্রগুলোর পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সুন্দর রাখতে আমাদের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা মাঠে কাজ করবেন। তাদের যাতায়াতের জন্য বাহিনীর পক্ষ থেকে কোনো ভাতা দেওয়া হয় না।
তিনি আরও বলেন, নির্বাচনের সময় তারা যেন সুন্দরভাবে ভোট কেন্দ্রগুলোতে ভোটের মালামাল নিয়ে যাতায়াত করতে পারেন এই বিষয়টি বিবেচনা করে এই বাইসাইকেলগুলো দেওয়া হয়েছে। যার মাধ্যমে তারা নির্বাচনের সময় তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আনসার বাহিনীর সহকারী কমান্ড্যান্ট ফারুক ইসলাম, সার্কেল অ্যাডজুট্যান্ট আব্দুল মান্নান মিয়া, আনসার ভিডিপি কর্মকর্তা রাজিব কুমার, ভেদরগঞ্জ উপজেলা প্রশিক্ষক নাজমুল হক প্রমূখ।
জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কার্যালয় সূত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার বিভিন্ন ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকবেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অন্তত পাঁচ হাজার সদস্য।
ভোটের আগে থেকে তারা বিভিন্ন ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি সম্পর্কে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করবেন। এছাড়া ভোটের দিন নির্বাচনি মালামাল নিয়ে তারা ভোটকেন্দ্রে যাবেন।
নির্বাচনি দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য এবং যাতায়াতের বাহন হিসেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে ২৫টি বাইসাইকেল দেওয়া হয়েছে।
ডিপি/