দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনীতে একটি বাসায় ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৩ জন অগ্নিদগ্ধ হয়েছেন।
মঙ্গলবার (২৬ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের স্টার লাইন টার্মিনালের পাশের ইতালি ভবনে এ দুর্ঘটনা ঘটে। ফেনী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মাজুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আহতরা হলেন- আশিষ (৪০), তার স্ত্রী টুম্পা রাণী (৩০) ও তাদের ছেলে রিক (৭)। আশিষ একটি ওষুধ কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত বলে জানা গেছে।
ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আসিফ ইকবাল জানান, আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে।
এই চিকিৎসক আরও জানান, আশীষের শরীরের ৬০ ভাগ পুড়ে গেছে। তার শ্বাস নালীও ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে টুম্পার ৫০ শতাংশ ও রিকের ৪০ শতাংশ পুড়ে গেছে।
ডিপি/