দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নির্বাচনপূর্ব অনিয়ম অনুসন্ধানে গঠিত কমিটিকে দায়িত্ব পালনে বাধা ও অসহযোগিতার অভিযোগে বগুড়া জেলা ও দায়রা জজ এ একে এম মোজাম্মেল হক চৌধুরীকে প্রত্যাহারের সুপারিশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) কমিশন সূত্র এ তথ্য জানা গেছে।
জানা যায়, নির্বাচনি অনুসন্ধান কমিটি গঠনের ধারাবাহিকতায় বগুড়া জেলাধীন ‘নির্বাচন-পূর্ব অনিয়ম’ সংক্রান্ত বিষয়সমূহ অনুসন্ধানপূর্বক কমিশনের কাছে প্রতিবেদন দাখিলের লক্ষ্যে সাতটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়।
ইসি আরও জানায়, বগুড়ায় গঠিত সাতটি অনুসন্ধান কমিটির চেয়ারম্যানরা মৌখিকভাবে জানান যে, বগুড়ার জেলা ও দায়রা জজ এ, একে এম মোজাম্মেল হক চৌধুরী নির্বাচনি দায়িত্ব পালনে তাদের বাধা বা অসহযোগিতা করছেন। যা নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১ এর ৪ ও ৫ ধারা অনুযায়ী অসদাচরণের অন্তর্ভুক্ত।
এ অবস্থায় মোজাম্মেল হক চৌধুরীকে প্রত্যাহার করে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করাসহ তার নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক তার বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা গ্রহণের সুপারিশ করে কমিশন।
প্রসঙ্গত, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ডিপি/